1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন জামালপুর সদর উপজেলার ইউএনও

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

বিভিন্ন সভায় প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন জামালপুর সদর উপজেলার ইউএনও নাজনীন আখতার

 

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

সোমবার ৩০ মার্চ-২০২৬ তারিখ উপজেলা প্রশাসন জামালপুর সদরের সম্মেলন কক্ষে এনজিও সমন্বয় কমিটির সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজনীন আখতার।

সভায় জামালপুর সদর উপজেলায় এনজিও সমূহের কার্যক্রম বিষয়ে অবহিত করার সময় টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আরিফ হোসেন বলেন পরিবেশ রক্ষার অংশ হিসেবে সভায় প্লাষ্টিক পানির বোতলে ব্যবহার না করার বিষয়ে জামালপুর সদরের ইউএনও এর দৃষ্ট আকর্ষণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার জামালপুর সদর উপজেলায় বিভিন্ন সভায় প্লাস্টিকের বোতল এর পরিবর্তে কাচের গ্লাসে পানি সরবরাহ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পরিবেশ রক্ষায় এ চর্চা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হক, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুর রহমান, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: বজলুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম, ইসলামিক রিলিফ বাংলাদেশ জামালপুরের প্রকল্প ব্যবস্থাপক মো: আব্দুল্লাহ সায়ীদ, জামালপুর সদর উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ উপজেলা এনজিও সমন্বয় কমিটির সকল সদস্যবৃন্দ।

তারিখ: ৩০ মার্চ ২০২৬ খ্রি. সময়: বিকাল ০৩:০০ ঘটিকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি