1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩

অপরাজিত বিশ্বাস অপু সিলেট ব‍্যুরো।
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩

 

অপরাজিত বিশ্বাস অপু
সিলেট ব‍্যুরো।

গতকাল ১৮ সেপ্টেম্বর, ২০২৩ মৌলভীবাজার জেলার কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনজন। রোববার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিক্সাটি রবিরবাজার থেকে টিলাগাঁয়ের দিকে যাচ্ছিল। এসময় টিলাগাঁও থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুরের পথচারী লিয়াকত সরকার ও মোবারকপুরের সিএনজি চালক মহরম মিয়া।
পরে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে।
গুরুতর আহতদেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, তাদের অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন- কামরান, ছয়ফুল ও নিরেন্দ্র মালাকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি