1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

রায়গঞ্জে ৬০টি দুস্থ পরিবারের মাঝে দোস্ত এইডের টিউবওয়েল বিতরন

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

রায়গঞ্জে ৬০টি দুস্থ পরিবারের মাঝে দোস্ত এইডের টিউবওয়েল বিতরন

 

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণের লক্ষ্যে মানবিক উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৬০টি দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছে।

মঙ্গলবার সকালে উপজেলার ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম মাসুদ রানা এবং সভাপতিত্ব করেন দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হুমায়ুন কবির বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা এখন সময়ের দাবি। অনেক পরিবার এখনো দূষিত পানির কারণে নানান রোগে আক্রান্ত হয়। দোস্ত এইডের এই টিউবওয়েল বিতরণ প্রকল্প সেই সংকট নিরসনে একটি কার্যকর উদ্যোগ। আমি দোস্ত এইডকে ধন্যবাদ জানাই এমন সময়োপযোগী কাজের জন্য এবং আশা করি, ভবিষ্যতেও তারা মানবিক উন্নয়নে এভাবেই কাজ করে যাবে।” তিনি দোস্ত এইডকে রায়গঞ্জে স্বাগতম জানান এবং প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি কেএম মাসুদ রানা বলেন, “পানি হচ্ছে জীবনের মূল উপাদান। নিরাপদ পানির অভাব মানে নানান ঝুঁকি ও কষ্ট। দোস্ত এইড যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। পুলিশের পক্ষ থেকেও আমরা সব ধরনের ইতিবাচক সামাজিক কাজে সহযোগিতা করতে প্রস্তুত।”

সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন, “দোস্ত এইড সবসময় মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে আসছে। শুধু টিউবওয়েল নয়, আমরা প্রতিটি পরিবারের জন্য স্থায়ীভাবে নির্মিত প্ল্যাটফর্ম তৈরি করছি, যাতে তারা দীর্ঘ সময় নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পায়। আমাদের লক্ষ্য হলো, প্রতিটি পরিবার যেনো মর্যাদার সঙ্গে টিকে থাকতে পারে।’ তিনি বলেন, সিরাজগঞ্জ ব্রাঞ্চের মাধ্যমে দোস্ত এইডের প্রায় সবগুলো প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছি যার ধারাবাহিকতায় আজ রায়গঞ্জ উপজেলায় আমাদের কার্যক্রম শুরু হলো। তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম, এক্সিকিউটিভ নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোস্ত এইডের কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপদ পানির উৎস স্থাপন করা হচ্ছে। প্রতিটি টিউবওয়েল স্থাপনের পাশাপাশি টেকসই প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া হবে, যাতে এটি দীর্ঘমেয়াদে উপকার দেয়।

উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি একটি জাতীয় পর্যায়ের মানবিক উন্নয়ন সংস্থা, যা দীর্ঘ এক যুগ ধরে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন, প্রতিবন্ধী পুনর্বাসন, গৃহায়ণ ও দারিদ্র্য বিমোচনসহ সারাদেশে নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংস্থাটি ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি