1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিগপাইত ইউনিয়নের বিভিন্নপূজামণ্ডপ পরিদর্শন করেন ইনচার্জ মফিজুল ইসলাম

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিগপাইত ইউনিয়নের বিভিন্নপূজামণ্ডপ পরিদর্শন করেন ইনচার্জ মফিজুল ইসলাম

 

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর রবিবার জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের এডভোকেট রঞ্জিত কুমার সরকারের বাড়ীতে শারদীয় দুর্গাপূজা এর পূজামণ্ডপ পরিদর্শন করেন নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মফিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম।

পুজামণ্ডপ পরিদর্শন কালীন সময়ে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা কমিটির কার্যকরী সদস্য, গণমাধ্যম কর্মী আল বিল্লাল খান, মানবাধিকার কর্মী এস এম জুয়েল রানা, মানবাধিকার কর্মী সোহানুর রহমান সুমন, ১৪ নং দিগপাইত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আলতাফ হোসেন, এসআই নুর মোহাম্মদ, এএসআই সারোয়ার আলমসহ নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস টিম।

পরিদর্শনকালে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: মফিজুল ইসলাম নিরাপত্তা কাজে নিয়োজিত পুলিশ ও আনছার সদস্যদের খোঁজ খবর নেন এবং নিরাপত্তার ব্যাপারে নিকনির্দেশনা প্রদান করেন। উপস্থিত স্থানীয় এলাকাবাসী, পুলিশ প্রশাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সহযোগিতার আশ্বাস দেন।

নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মফিজুল ইসলাম বলেন, “ধর্মীয় উৎসব সবার জন্য। আমরা চাই সবাই নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় সতর্ক অবস্থানে থাকবে।”

স্থানীয় জনগণ, পুলিশ প্রশাসন, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের এই শুভেচ্ছা সফরকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য যার যার জায়গা থেকে সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি