1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৪’শ লিটার মদ ও প্রস্তুুতের উপকরণ সহ গ্রেফতার-৪

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৬ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৪’শ লিটার মদ ও প্রস্তুুতের উপকরণ সহ গ্রেফতার-৪

 

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে জামালপুর পুলিশের বিশেষ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন এর নির্দেশনায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান এর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে ১’শ লিটার মদ ও ৩’শ লিটার মদ প্রস্তুতের উপকরণসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার সুইপার কোলনীতে গোপন সংবাদের ভিক্তিতে মৃত রতন বাসফোরের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব উদ্ধার ও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, তারা রাণী বাসফোর (৪৫), স্বপন বাসফোর (৪০), লাল পরী বাসফোর (৩৫), রানী বাসফোর(৫৭)। এদের বাড়ী হতে দেশীয় তৈরী চোলাই মদ ১’শ লিটার যার মূল্য ৫০,০০০/-টাকা এবং জাওয়া(ওয়াশ) ৩’শ লিটার যার মূল্য ৪৫,০০০/-টাকা সহ গ্রেফতার করা হয়।
অভিযানের সময় অপর আসামি সুমান বাসফোর(৪৫) ও খোকন বাসফোর(৩০) পালিয়ে যায়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে দেশীয় তৈরী চোলাই মদ উৎপাদনের উপকরন ও চোলাই মদ বিক্রয়ের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮; আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/২৪(খ)/৩৭/৪১ ধারায় সরিষাবাড়ী থানায় রুজুকৃত মামলার আসামীদের আদালতে সোর্পদ করা হয়েছে।পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত ও মামলাটি তদন্তাধীন রয়েছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি