1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

 

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম ইনডোরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত লিখিত পরীক্ষায় জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।

এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি জনাব শাহরিয়ার আলী, পুলিশ সুপার, পুলিশ টেলিকম, পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা; জনাব তপন রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা সহ নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নেত্রকোনা; জনাব মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল), ময়মনসিংহ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্য আবারও হুশিয়ার দিয়ে বলেন, সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ হবে।
তাই কোনো রকম প্রতারণার শিকার হবে না তোমরা, কোনো রকম দালাল এর খপ্পরের পাল্লায় পড়বে না তোমরা।

নিয়োগ সংক্রান্তে যে কোন পর্যায়ে কোন প্রকার আর্থিক লেনদেনের সম্পৃক্ততা পাওয়া গেলে জড়িতদের ফৌজদারি আইনের আওতায় আনা হবে।

আগামী (১৩ মার্চ ২০২৪) তারিখ সকাল ০৮টায় লিখিত পরীক্ষা’র ফলাফল পুলিশ লাইন্সে প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি