
জামালপুরে ১৫৫ জন শিক্ষার্থীর মাঝে ৬০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন দোস্ত এইড বাংলাদেশ
মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। উক্ত অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামলপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব ও উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদৎ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইডের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত এতিম শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
১৫৫ জন এতিম শিক্ষার্থীদের প্রত্যেককে মাসিক ২০০০ টাকা হারে ৩ মাসের ৬০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।