
সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুৎ এর গাফিলতি কারনে অকালে প্রান গেল এক যুবকের
আজ ৩০মে ২০২৫ শুক্রবার বেলা আনুমানিক ৫ ঘটিকায়,সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সরবরাহ এরিয়ার বাউসী দক্ষিনপাড়া আবুল কাশেম ফকিরের বাড়ীর পাশ দিয়ে যাওয়া একটি এসটি লাইনে বৃহস্পতিবার রাতে ঝড়ো বাতাসে একটি গাছ উপড়ে পড়ে, বিকল হয়ে যায় বাউসী দক্ষিন পাড়ার সকল বিদ্যুৎ সংযোগ,শুক্রবার বিকাল ৫টার সময় বিদ্যুৎ লাইনে মেরামত কাজের সহযোগিতার জন্য বিপুল (২৮)আনুমানিক তাকে ডেকে নিয়ে আসেন সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎএর দুইজন লাইন ম্যান, তারা বিদ্যুৎ লাইন সরবরাহকারী লাইনম্যানের নিকট মেরামতের উদ্দেশ্য শার্টডাউন নেন,কাজ চলমান অবস্থায় হঠাৎ করেই তারে কারেন্ট চলে আসে মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা তিন জন ছিটকে পড়ে তিন দিকে, প্রত্যক্ষ্যদর্শীদের মতে বিপুল নামের যুবক তারে জড়িয়ে যায় স্থানীয়দের সহযোগিতায়, তাৎক্ষনিক দুই জনকে ঊদ্ধার করা হলেও কিছুটা বিলম্বে উদ্ধার করা হয় বিপুল কে, স্থানীয় এলাকাবাসীর তৎপরতায় আহত তিনজনকে উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিপুল কে মৃত ঘোষনা করেন..!
বিপুল মিয়া বয়স আনুমানিক (৩০)। পিতা সোহরাব আলী সাং বাউসী মধ্যেপাড়া মৃত বিপুল মিয়া তিন সন্তানের জনক,আহতরা হলেন পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগকৃত ইলেকট্রিশিয়ান শেরপুর সদরের চর গ্রামের আবুল হোসেনের ছেলে মোতালেব (৪০) ও আব্দুল গফুরের ছেলে বাদল (৩৫)।
বাকি আহত দুইজন কে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এই বিষয়ে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎএর বিদ্যুৎ বিতরন বিভাগের কর্মকর্তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে কোন উত্তর মেলেনি…
স্থানীয় লোকজনের ভাষ্যমতে শার্টডাউন নিয়ে বিদ্যুৎ লাইন মেরামত করতে আসা লাইনে, লাইন অন করলে কে জনমনের প্রশ্ন…? বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে যথেষ্ট গাফিলতি থাকার কারনে এই অনাকাংখিত অপমৃত্যুর মতো ঘটনা ঘটেছে বলে জানান।
এদিকে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে পল্লী বিদ্যুৎ অফিস কামরাবাদ এলাকায় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানাতে গেলে বিক্ষুদ্ধ্য জনতা আংশিক দরজা জানালা ভাংচুর করে।
ঘটনার তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি দাবী করেন এলাকাবাসী