1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ পালিত

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ পালিত

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

অটিজম কোন সীমাবদ্ধতা নয় প্রতিটি জীবন মূল্যবান এই স্লোগানকে সামনে রেখে বুধবার ১৩ মে ২০২৬ সকাল ১১ ঘটিকায় জামালপুরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে কনফারেন্স রুমে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার জামালপুরের উপপরিচালক (উপসচিব) মৌসুমি খানম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকী ফাতেমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর সদর সার্কেল রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: রাফিয়া সুলতানা, জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, সরকারি শিশু পরিবার (বালক) এর উপতত্ত্বাবধায়ক শিরিনা পারভিন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক রিনা বেগম প্রমুখ।

আয়োজনে: জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জামালপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি