1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

তারেক রহমানের নির্দেশনায় জামালপুরে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

তারেক রহমানের নির্দেশনায় জামালপুরে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

টেকসই উন্নয়ন ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রাস্তার দুই পাশে লাগানো ও বিতরণ করা হয়েছে।

শুক্রবার ৩ জুলাই পূর্বপাড় দিঘুলী শফিকের মোড় সংলগ্ন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর নিলোফার চৌধুরী মনি এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি ও গনমাধ্যম কর্মী মোঃ খোরশেদ আলম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার উপদেষ্টা আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মোঃ মেহেরুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার কোষাধক্ষ্য মোঃ বিলাত আলী, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য এস এম জুয়েল রানা, তারকা সংঘের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাংবাদিক খোকন চৌধুরী, ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যা করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের আয়োজন করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও গনমাধ্যম কর্মী মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গনমাধ্যম কর্মী, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি