1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

জামালপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”

বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল ১১ ঘটিকায় জামালপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের বিদায়ী উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত উপ-পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার, শহর সমাজসেবা অফিসার মোঃ ফারুক মিয়া, সরকারি শিশু পরিবার (বালক) এর উপতত্ত্বাবধায়ক শিরিনা পারভিন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন সুইড স্কুলের সিনিয়র শিক্ষক সীমা রানী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিনা বেগম প্রমুখ।

আয়োজনে: জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জামালপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি