1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

আবারও প্রভাব বিহীন অবরোধ সিলেটে

অপরাজিত বিশ্বাস অপু সিলেট ব‍্যুরো চিফ।
  • আপডেট করা হয়েছে বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৪৫১ বার পড়া হয়েছে

আবারও প্রভাব বিহীন অবরোধ সিলেটে

 

অপরাজিত বিশ্বাস অপু
সিলেট ব‍্যুরো চিফ।

সরকারের পদত্যাগের এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে অবৈধ ঘোষণা করে তা প্রত্যাখ্যান করে বিএনপি ও তাদের সমমনা দলের ৬ষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।
বুধবার সকাল ছয়টা থেকে এ অবরোধ শুরু হয়, চলবে শুক্রবার ভোর ৬টায় পর্যন্ত চলবে। অবরোধের প্রথম দিনে সিলেট নগরীর সড়কে তেমন প্রভাব দেখা যায়নি।

অন্যান্য স্বাভাবিক দিনের মত সকাল থেকেই সড়কে গাড়ির চাপ রয়েছে। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা চলাচলও চোখে পড়ার মত। তবে দূরপাল্লার বাস নির্দিষ্ট গন্তব্যের দিকে ছেড়ে যেতে দেখা যায় নি।
একইসঙ্গে অবরোধ কোনো প্রভাব ফেলতে পারেনি জীবনযাত্রায়। সকালে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়ছে মানুষের উপস্থিতিও। তবে নগরীর মূল পয়েন্ট সংলগ্ন বিপনীবিতান ও দোকানপাট সকালের শুরুতে বন্ধ ছিল।

আর অবরোধ ঘিরে কেউ যেন কোনো প্রকার নাশকতামূলক কাজ করতে না পারেন সেদিকে খেয়াল রেখে বরাবরের মতোই সকাল থেকে শক্ত অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা। নগরীর মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ও গাড়িতে টহল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চালাতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি।

এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা, ৮ ও ৯ নভেম্বর তৃতীয়, ১১ ও ১২ নভেম্বর চতুর্থ, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি