1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন বলেছেন মির্জা আজম

মোঃ খোরশেদ আলম ময়মনসিংহ ব্যুরো প্রধান
  • আপডেট করা হয়েছে বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন বলেছেন মির্জা আজম

 

মোঃ খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।

বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা মির্জা আজম এমপি মহোদয় বলেছেন- সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আওয়ামী লীগ আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন ।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সকলকে নৌকা প্রতিকে ভোট দেবার আহবান জানান।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ দুপুরে জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুল আলম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

এর আগে বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি