1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত-

মোঃ খোরশেদ আলম ময়মনসিংহ ব্যুরো প্রধান।
  • আপডেট করা হয়েছে শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৭৪০ বার পড়া হয়েছে

জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত-

 

মোঃ খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।

“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলায় “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উদযাপন উপলক্ষ্যে জেলা পুলিশ, জামালপুরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে শনিবার (০৪ নভেম্বর) বেলা ১২.৩০ ঘটিকায় জেলা পুলিশ জামালপুর কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিল শেডে জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শীতেষ চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর, বাবু বিজন কুমার চন্দ, সাধারণ সম্পাদক, জামালপুর জেলা আওয়ামী লীগ ও সভাপতি, জামালপুর সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটি, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সভাপতি, জামালপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটি ও সাবেক মেয়র, জামালপুর পৌরসভা, জি. এস. এম. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, জামালপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটি এবং সহ সভাপতি জামালপুর জেলা আওয়ামী লীগ, আতিকুর রহমান ছানা, সহ সভাপতি, জামালপুর জেলা আওয়ামী লীগ, মোঃ ছানোয়ার হোসেন ছানু, মেয়র, জামালপুর পৌরসভা, ফজলে এলাহী মাকাম, সভাপতি টিভি রিপোর্টার্স ইউনিট জামালপুর, মোস্তফা বাবুল, বিশিষ্ট সাংবাদিক বিটিভি, হাফিজ রায়হান সাদা, সভাপতি, জামালপুর প্রেস ক্লাব, আব্দুল জলিল, চেয়ারম্যান, ৯ নং রানাগাছা ইউনিয়ন, জামালপুর সদর।

উক্ত আলোচনা সভায় সাধারন জনগন ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নিমূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিষয়ে জনসচেতনামূলক আলোচনা করা হয়।

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় জাহাঙ্গীর সেলিম ভাই কে শ্রেষ্ঠ জেলা কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয় । 

উক্ত অনুষ্ঠানে জামালপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার’কে ক্রেস্ট ও সার্টিফিকে প্রদান করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় ও উপস্থিত অতিথিবৃন্দ।

উক্ত আলোচনায় মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ), জামালপুর এর সঞ্চালনায় সভায় আরোও উপস্থিত জেলা পুলিশ, কমিউনিটি পুলিশিং ফোরাম, স্কুল, কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের স্থানীয় জনপ্রতিনিধির সহ কমিউনিটি পুলিশিং ফোরাম এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার বিভিন্ন থানার স্ব-স্ব অফিসার ইনচার্জের উদ্যোগে যথাযথ মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি