1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আটক

লাইভ নিউজ বিডি২৪ ডেক্স
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪৮৬ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আটক

 

লাইভ নিউজ বিডি২৪ ডেক্স-

গতকাল ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশ কে কেন্দ্র করে সহিংস ঘটনায় নির্মম ভাবে পুলিশ হত্যার অভিযোগে আটক করা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। এর আগে মির্জা ফখরুলকে তুলে নিতে তার বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছিল বলে দাবি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

রোববার সকাল ৯টা ৩০ মিনিটে তাকে ডিবি পুলিশ বাসা থেকে তুলে নিয়ে যায়।

এর আগে গতকাল ২৮ অক্টোবর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে দলটি। কিন্তু মহাসমাবেশ শুরুর আগেই বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে এবং ঢাকার বিভিন্ন স্থানে সহিংস তৎপরতা চলায়। তারা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল চত্বরে ঢুকে সাতটি গাড়ি আগুনে পুড়িয়ে দেয়, প্রধান বিচারপতির বসভবনে হামলা চালায়, এছাড়া বিভিন্ন জায়গায় বাস ভাংচুর এবং বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলায় একজন পুলিশ সদস্য নিহতের ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মহাসমাবেশ স্থগিত করে হরতালের ঘোষণা দিয়ে সভাস্থল ত্যাগ করেন।

এরপর বিএনপির এসব সহিংসতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করে এবং নেতারা গ্রেফতার হতে পারেন বলেও বাংলা ইনসাইডার গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি