1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, আবারও তা প্রমাণিত -শান্তি সমাবেশে মেয়র আনোয়ারুজ্জামান

অপরাজিত বিশ্বাস অপু সিলেট ব‍্যুরো চিফ।
  • আপডেট করা হয়েছে সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৫৬৪ বার পড়া হয়েছে

বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, আবারও তা প্রমাণিত -শান্তি সমাবেশে মেয়র আনোয়ারুজ্জামান

 

অপরাজিত বিশ্বাস অপু
সিলেট ব‍্যুরো চিফ।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, তা তারা আজ আবারও প্রমাণ করেছে। তারা মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলছে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর আক্রমণ করে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে, আরও কয়েকজনকে আহত করেছে। তারপর আজ আবার হরতাল ডেকে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। সিলেটবাসী তাদের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী রোববার (২৯ অক্টোবর) সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে নগরীর সুরমা পয়েন্টে হরতাল বিরোধী শান্তি সমাবেশে বক্তব্যদানকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামাআতের ডাকা আজকের হরতাল বাংলাদেশের মানুষ মানে না, সাধারণ মানুষের এই হরতালের সাথে সম্পৃক্ততা নাই। দুয়েকটি জায়গায় মানুষকে ভীতি ছড়ানোর জন্য চেষ্টা করছে। হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে।

তিনি আরও বলেন, হরতাল ও বিএনপি- জামায়াতের বিরুদ্ধে মানুষের জাগরণ সৃষ্টি হয়েছে।সাধারন মানুষ এরকম সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে। বিএনপি-জামায়াত এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমরা সেটা প্রতিহত করবো। এদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে।

জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী উক্ত শান্তি সমাবেশে মানুষের জান-মালের যারা ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করতে সিলেটবাসীর প্রতি আহবাান জানান।

শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি