1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

শাক-সবজির চড়া মূল্যে কৃষকের মুখে হাসি

Reporter Name
  • আপডেট করা হয়েছে রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৭৮৮ বার পড়া হয়েছে

শাক-সবজির চড়া মূল্যে কৃষকের মুখে হাসি

 

জাহিদুল ইসলাম গান্ধী
স্টাফ রিপোর্টার 

বেশ কিছুদিন যাবত শাক-সবজির মূল্য চড়া থাকায় কৃষকের গ্রাম বলে খ্যাত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দির মানুষের মুখে হাসি লেগেই আছে । মুশুদ্দিতে প্রায় সকল ধরনের শাক-সবজির বাম্পার ফলন হয় সারাবছরই । লাউ ,করল্লা , শসা , খিরা ,চালকুমড়া , মিষ্টিকুমড়া ,ঢেড়স , বরবটি , কচুর লতি , মুখী , পটল , কাঁকরোল , কাঁচামরিচ ,ফুলকপি ,পাতাকপি , শিম, মুলা,গাজর সহ সকল শাক-সবজি কৃষকেরা চাষ করেন ।

সবজি তে ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাঁসি

বেশীরভাগ ক্ষেত্রেই মূল্য কম থাকায় এখানকার কৃষকরা উৎপাদন খরচ তুলতে পারেন না । অথচ শাক-সবজি চাষ না করে ঘরে বসে থাকতেও পারেন না । এই এলাকার কৃষকরা চাষাবাদকে পেশার সাথে নেশা হিসেবেও বেছে নিয়েছেন । তাই বারবার ক্ষতির সম্মুখীন হয়েও শাক-সবজি চাষ বন্ধ করতে পারেন না । কিন্তু এবার পরিস্থিতি কৃষকের অনুকূলে । পর্যাপ্ত ফলনের পাশাপাশি শাক-সবজির মূল্য অনেক দিন যাবৎ চড়া থাকায় কৃষকের মুখে হাসি যেন সরছেই না । পেঁপে ছাড়া সব ধরনের সবজি ৪০/৫০ টাকায় পাইকারি বিক্রি করতে পারছেন । আর কেউ যদি খুচরা বিক্রি করে তবুও ৬০/৭০ টাকা করে পাচ্ছেন প্রতি কেজি সবজির মূল্য । পাটশাক , কলমিশাক , লালশাক , মুলাশাক আর ডাটা বিক্রি করেও কৃষকেরা হাজার হাজার টাকা ঘরে তুলতে পেরেছেন । সবজি চাষী ফরহাদ বলেন এই অবস্থা আর কিছুদিন থাকলে ভালো হতো কিন্তু শীতের সবজি চলে আসার সময় হয়েছে । শীতকালে সবজির দাম কিছুটা কম থাকে । তারপরও এবার যে মূল্য কৃষক পেয়েছে তা নিকট অতীতে আর পায়নি । সবমিলিয়ে মুশুদ্দির কৃষকেরা ভালো আছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি