1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪০০ কৃষককে প্রণোদনার সার ও বীজ প্রদান

অপরাজিত বিশ্বাস অপু সিলেট ব‍্যুরো।
  • আপডেট করা হয়েছে শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৫৫৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪০০ কৃষককে প্রণোদনার সার ও বীজ প্রদান

 

অপরাজিত বিশ্বাস অপু
সিলেট ব‍্যুরো।

হবিগঞ্জ, ২১ অক্টোবর, ২০২৩: জেলার শায়েস্তাগঞ্জে ৪০০ জন কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে স্থানীয় সারগুদাম মাঠে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা ও সূর্যমুখীর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে সার ও বীজগুলো বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ এডভোকেট মো. আবু জাহির।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে ৩০০ জন কৃষকের প্রত্যেকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৫০ জন কৃষকের প্রত্যেকে ২ কেজি ভূট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের প্রত্যেকে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩০ জন কৃষকের প্রত্যেকে ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি