1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

সিলেটে পর্যটকদের ভিড়-তিল ধারণের ঠাঁই নেই

অপরাজিত বিশ্বাস অপু সিলেট ব‍্যুরো চিফ।
  • আপডেট করা হয়েছে শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৫ বার পড়া হয়েছে

সিলেটে পর্যটকদের ভিড়-তিল ধারণের ঠাঁই নেই

 

অপরাজিত বিশ্বাস অপু
সিলেট ব‍্যুরো চিফ।

হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গনে হাজারো নারী-পুরুষের ঢল। তবে তাদের কেউই শুধু মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেননি সেখানে। টানা তিনদিনের ছুটিতে সিলেটে বেড়াতে এসে হোটেলে রুম না পেয়ে আশ্রয় নিয়েছেন মাজার প্রাঙ্গনে। রাত কাটিয়েছেন সেখানেই। শুধু মাজার প্রাঙ্গন নয়, সিলেট নগরীর প্রায় সবকটি হোটেলের সামনেও ছিল পর্যটকদের ভিড়। রুম না পেয়ে কেউ রাত কাটিয়েছেন হোটেলের রিসিপশনে, আর কেউ হোটেলের সিঁড়িতে। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। করোনা পরবর্তী সময়ে এক সাথে এত পর্যটক সিলেটে আসেননি বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তিনদিনের ছুটিতে সিলেটে বিপুল সংখ্যক পর্যটক সমাগম হওয়ায় আবাসনের পাশাপাশি পরিবহন সংকটও দেখা দিয়েছে। বাড়তি ভাড়ায় পর্যটকদের পৌঁছাতে হয়েছে গন্তব্যে।

তিনদিনের ছুটিতে গত বৃহস্পতিবার থেকে সিলেটে পর্যটকদের ঢল নামতে শুরু করে। যাদের অগ্রিম হোটেল বুকিং ছিল না, তারা সিলেটে নেমেই পড়েন হোটেল সংকটে। এক হোটেল থেকে আরেক হোটেলে ছুটতে থাকেন, কিন্তু বেশিরভাগ হোটেলই আগে থেকে পূর্ণ বুকিং থাকায় তাদেরকে পড়তে হয় বিপাকে। উপায়ান্তর না পেয়ে হাজারো পর্যটক হযরত শাহজালাল (রহ.) এর মাজারে আশ্রয় নেন। মাজারের সামনের আঙ্গিনায় বৃহস্পতিবার ও শুক্রবার রাত কাটান হাজারো পর্যটক। এছাড়া রুম না পেয়ে অনেককে পরিবার নিয়ে হোটেলের রিসিপশন ও বারান্দায় আশ্রয় নিতে দেখা গেছে। কেউ কেউ আবার গাড়িতে রাত কাটিয়েছেন।

গত দুদিন সিলেটের জাফলং, লালাখাল, শ্রীপুর, সাদাপাথর, বিছানাকান্দি, রাতারগুল, পান্তুমাইসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে ছিল উপচেপড়া ভিড়। প্রতিটি স্পটে হাজার হাজার পর্যটক ভিড় করেন। একসাথে বিপুল সংখ্যক পর্যটক সমাগম হওয়ায় পরিবহন সংকটও দেখা দেয়। এই সুযোগে পরিবহন মালিকরাও ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আগে জাফলং যাওয়া ও আসার ভাড়া তিন থেকে সাড়ে তিন হাজার টাকা হলেও গত দুইদিন মাইক্রোবাস চালকরা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে বাড়তি নৌকা ভাড়া আদায়েরও অভিযোগ করেছেন অনেক পর্যটক।

সিলেট হোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সভাপতি আবু তাহের মো. শোয়েব জানান, সিলেটে তাদের সংগঠনভুক্ত হোটেল রয়েছে শতাধিক। এর বাইরে আরও কয়েকশ’ হোটেল মোটেল ও গেস্ট হাউস রয়েছে। এবার টানা তিনদিনের ছুটিতে পর্যটকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। করোনার পর সিলেটে পর্যটকদের এতো সাড়া আর পাওয়া যায়নি। প্রায় সবকটি হোটেলের রুম বুকিং হয়ে গেছে। তিনদিনের ছুটি ও অনুকুল আবহাওয়ার কারণে পর্যটকরা এবার ছুটিতে ঘুরে বেড়ানোর জন্য সিলেটকে বেছে নিয়েছেন। সিলেটে বেড়াতে আসা পর্যটকদের একটি বড় অংশ সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে বেড়াতে যাবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি