1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

হরতালে সংঘর্ষ ভাংচুর- সিলেটে দুই মামলায় বিএনপি- জামায়াতের ৩’শ নেতা কর্মী আসামি

অপরাজিত বিশ্বাস অপু সিলেট ব‍্যুরো চিফ।
  • আপডেট করা হয়েছে সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪৮৮ বার পড়া হয়েছে

হরতালে সংঘর্ষ ভাংচুর- সিলেটে দুই মামলায় বিএনপি- জামায়াতের ৩’শ নেতা কর্মী আসামি

 

অপরাজিত বিশ্বাস অপু
সিলেট ব‍্যুরো চিফ।

সিলেটে গতকাল রবিবার (২৯ অক্টোবর) হরতাল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩ শ নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় পুলিশ বাদি হয়ে মামলা দুটি দায়ের করে।

বিষয়টি সোমবার (৩০ অক্টোবর) সকালে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি বলেন- গতকাল (রবিবার) রাতে মামলা দুটি দায়ের করা হয়েছে। দুই মামলায় দেড় শ করে অজ্ঞাত ৩ শ জনকে আসামি করা হয়েছে। দুটি-ই নাশকতার মামলা।

গতকাল হরতালের সময় আটক বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে এই দুই মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানান ওসি আলী মাহমুদ।

সরকার পতনের এক দফা দাবিতে গতকাল রবিবার বিএনপি-জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। হরতালে উত্তপ্ত হয় সিলেট। সকাল ৮টার পর থেকে দুপুরের পর পর্যন্ত স্থানে স্থানে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ‘অতর্কিত’ পিকেটিং চলে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বাস, রিকশা ও লেগুনায় আগুন দেন। ভাঙচুর করেন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। বাদ যায়নি সাংবাদিকের মোটরসাইকেলও। দুপুর পর্যন্ত বন্দর ও জিন্দাবাজার এলাকায় পুলিশের সঙ্গে হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ। এসময় পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে।

পুলিশের দাবি- বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলায় সিলেটে তাদের ৫ সদস্য আহত হয়েছেন।

এদিকে, হরতালের সময় পিকেটিং করতে গিয়ে পুলিশের হাতে আটক হন বিএনপি ও সহযোগী সংগঠন এবং জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মী।

এদের মধ্যে ৬ জনের নাম সংবাদমাধ্যমে দিয়েছে পুলিশ। এ ৬ জন হলেন- সিলেট মহানগর বিএনপি নেতা ও মধুশহীদ এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম জালালী পংকী, সুনামগঞ্জ সদর থানার রংগার চর (আমবাড়ি) গ্রামের মো. আব্দুর রউফের ছেলে ইমরান আহমদ (২২), সিলেট মহানগরের কাজলশাহ’র ৮৬ নং বাসার সুলতান মাহমুদের ছেলে আব্দুল্লাহ আল ফাহিম (২১), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কান্ডারগাঁওয়ের নুরু উদ্দিনের ছেলে ইমরান হোসেন (২৭), সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার বড়ইকান্দি গ্রামের সেরু মিয়ার ছেলে নাদিম আহমদ (২০), একই গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে ওয়াহেদুল ইসলাম শহিদ (২৭)।

তাদেরকে আজ (সোমবার) আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি