1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে একই সাথে চাচী-ভাতিজি নিহত

সিলেট ব‍্যুরো।
  • আপডেট করা হয়েছে শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে একই সাথে চাচী-ভাতিজি নিহত

 

সিলেট ব‍্যুরো।

হবিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ : জেলার মাধবপুর উপজেলায় গতকাল বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা সম্পর্কে একে অন্যের চাচী-ভাতিজি। শুক্রবার বিকেলে উপজেলার শিমুলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান জানান- নিহতরা হলেন- শিমুলঘর গ্রামের রুবেল মিয়ার মেয়ে ছাদিয়া আক্তার (১২) ও সোহেল মিয়ার মেয়ে শান্তা আক্তার (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে একই পরিবারের তিনজন মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তারা ফান্দাউক-ছাতিয়ান সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছাদিয়া আক্তার ও শান্তা আক্তারকে ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়া অপর আহত শিমুলঘর গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তারের (২৫) হাসপাতালে চিকিৎসা চলছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুর আহসান জানান, নিহত দুইজনের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি