1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

সিলেটে চলছে শৈত‍্যপ্রবাহ-ঘন কুয়াশা থাকবে সপ্তাহ জুড়ে

অপরাজিত বিশ্বাস অপু সিলেট ব‍্যুরো।
  • আপডেট করা হয়েছে বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৮৪ বার পড়া হয়েছে

সিলেটে চলছে শৈত‍্যপ্রবাহ-ঘন কুয়াশা থাকবে সপ্তাহ জুড়ে

 

অপরাজিত বিশ্বাস অপু
সিলেট ব‍্যুরো।

সিলেটে শুরু হয়েছে শৈত‍্যপ্রবাহ। প্রচন্ড শীতে বিপর্যস্ত জীবন।
আজ (বুধবার) থেকে সিলেটে শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছেন।

অধিদপ্তর জানান, বুধবার থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। যার নমুনা লক্ষ‍্য করা যাচ্ছে আজ সকাল থেকে। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। এ ছাড়া, আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। আজ মধ্যরাত থেকে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা বা ১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম বলেন, দেশের উত্তরাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভবনা আছে। সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ ও খুলনা বিভাগের কয়েকটি জেলা— এইসব অঞ্চলের তাপমাত্রা খুব বেশি কমে যেতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে উত্তরের কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি