1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে এডাব এর আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মো: খোরশেদ আলম ময়মনসিংহ ব্যুরো প্রধান।
  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৮ বার পড়া হয়েছে

জামালপুরে এডাব এর আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান।

জামালপুর সদর উপজেলায় এডাবের আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক এক দিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এডাব জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম সরকার। সভায় এডাবের বিভাগীয় সমন্বয়কারী মো: নুরল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন। সভায় মুক্ত আলোচনায় বক্তব্য দেন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী সম্পাদক শামীম খান, কলামিস্ট মশিউল আলম, এডাব জামালপুর জেলা শাখার সহ-সভাপতি রাশেদা ফারুকী, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এর এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক, সাগর ডি কস্তা, সুশান্ত কুমার সাহা, প্রোগ্রাম ম্যানেজার, পারি এম ফোর এল প্রকল্প জামালপুর। দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এম এইচ মজনু মোল্লা, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জামালপুর প্রতিনিধি মঞ্জুরুল হক, টিএমএসএসের জামালপুর অঞ্চল প্রধান মো: আনিসুল হক ও সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচারক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, মেরী ক্লিনিক এর ম্যানেজার সিদ্দিকুর রহমান, অপরাজেয় বাংলাদেশে এর মো: আশরাফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় নাগরিকদের সম-অধিকার বিষয়ে প্রচারনার মাধ্যমে এটাকে প্রসার ঘটানোর কথা বলা হয়।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সরকারি-বেসরকারী পর্যায়ের বিভিন্ন এনজিও কর্মকর্তাগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি