1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে প্রথমবার বসেছে শ্বশুর মেলা

জাহাঙ্গীর আলম, জামালপুর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪১ বার পড়া হয়েছে

জামালপুরে প্রথমবার বসেছে শ্বশুর মেলা

জাহাঙ্গীর আলম, জামালপুর প্রতিনিধি

প্রথমবারের মতো জামালপুরের মেলান্দহ উপজেলায় বসেছে ‘শ্বশুর মেলা’। গত মঙ্গলবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। উপজেলার তেঘরিয়া জয় বাংলা বাজারে পাশে একটি মাঠে বসেছে এ ‘শ্বশুর মেলা’। এ মেলা উপলক্ষে এলাকায় বেশ সাড়া পড়েছে, মেলায় নামছে মানুষের ঢল।

শ্বশুর মেলায় ১০০টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এরমধ্যে রয়েছে- দেশীয় বস্ত্র, কসমেটিক্স অ্যান্ড বিউটিএইডস, জুতা ও চামড়াজাত পণ্যর ব্যাগ, স্পোর্টস আইটেম, খেলনা, স্টেশনারি, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন পণ্য।মেলার আয়োজক কমিটি বলছেন, এই শ্বশুর মেলা উপলক্ষে তেঘরিয়া এলাকায় আনন্দ উল্লাস চলছে। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে, এলাকার জামাইয়েরা তাদের শ্বশুর-শাশুড়িকে দাওয়াত করে আনা। শীতকালে এবার এলাকায় জামাইয়ের শ্বশুরবাড়িতে না গিয়ে শ্বশুর-শাশুড়িকে দাওয়াত করে জামাই বাড়িতে এনেছে। মেলায় নাতিদের নিয়ে ঘুরে বেড়িয়ে আনন্দ উল্লাস করছেন নানারা।

শ্বশুরমেলার একটি দোকান
শ্বশুরমেলার একটি দোকান

শ্বশুর মেলার আহ্বায়ক শাহাদাৎ হোসেন উজ্জল বলেন, শ্বশুর মেলা প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এবার। এলাকায় এই সময়টাতে প্রতিটি বাড়িতে পিঠাপুলির আয়োজন করা হয়। এবার জামাইয়েরা শ্বশুরবাড়িতে না গিয়ে, শ্বশুরদের জামাই বাড়িতে দাওয়াত করা হয়েছে। তাই শীতকালীন মেলার পরিবর্তে শ্বশুর মেলা দিয়েছি। মেলায় আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।মেলায় ঘুরতে আসা আবদুল বারিক বলেন, নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। তাদের নিয়ে নাগরদোলা ও ট্রেনে উঠিয়েছিলাম।

তিনি আরো বলেন, মেয়ে জামাই দাওয়াত করে এনেছে। জামাই বাড়িতে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করেছে মেয়ে। এই বয়সে এসে মেলায় নাতি-নাতনিদের নিয়ে খুব উল্লাস করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি