1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুর ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে

মোঃ খোরশেদ আলম ময়মনসিংহ ব্যুরো প্রধান।
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫৬ বার পড়া হয়েছে

জামালপুর ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে

 

মোঃ খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান।

জামালপুর সদর উপজেলার অন্তর্গত শরিফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া গ্রামে জেসমিন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান ২০২৩ উদযাপন করা হয়।

এবারের প্রতিপাদ্য হলো ”নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়াপাথালিয়া উৎপাদক দলের সদস্য মো: সুজন মিয়া। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরিফপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শেফালী বেগম, সিএইচসিপি, মো: আনজুমান রহমান, ইমাম, মাওলানা মোঃ সফিকুল ইসলাম, এফডাব্লিউ এ, মৌসুমী খাতুন, জেন্ডার রিস্ক রিডাকশন এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার, মোছা: সাদেকা বেগম, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, মনির হোসাইন ভূঁইয়া,কমিউনিকেশন স্পেশালিস্ট, কওনান মুরসালিন, স্পেশালিস্ট – জেন্ডার রিস্ক রিডাকশন এন্ড ক্লাইমেট চেঞ্জ অনুসূয়া ভট্টাচার্জ, প্রকল্প ব্যবস্থাপক, জেসমিন প্রজেক্ট ,স্টিফেন অসীম রঞ্জন চ্যাটার্জী, সহ উৎপাদক দলের সদস্য সদস্যাবৃন্দ ও এলাকাবাসী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে শুনান মাওলানা মোঃ সফিকুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শেফালী বেগম বলেন “নারী নির্যাতন প্রতিরোধ আমরা সকলে মিলে কাজ করছি, বাল্য বিয়ে নিরোধে সঠিক তথ্য অনুসারেই ইউনিয়ন পরিষদ জন্মনিবন্ধন সম্পন্ন করতেছে” বেড়াপাথালিয়া গ্রামের কিশোরী তানজিনা বলেন “আমরাও পড়ালেখা করতে চাই, সাবলম্বী হতে চাই, আমাদের অভিভাবকদের কাছে অনুরোধ, আপনার সন্তানকে বাল্যবিয়ে দিবেন না।
জেসমিন প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন অসীম রঞ্জন চ্যাটার্জী বলেন, নারী শিশুর নির্যাতনের কুফল নিয়ে আলোচনা করে বলেন, পরিবারে মা-মেয়ে-ছেলের বউ ভালো থাকলে সম্পুর্ণ পরিবার ভালো থাকবে।

এ অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনমূলক লোকজ সঙ্গিত পরিবেশনা করেন খাজা বাবা সত্য বাউল সংঘ। এছাড়া রেলী ও মানববন্ধনে এলাকাবাসীর অংশগ্রহন করেন।

অস্ট্রেলিয়া সরকারের সহায়তায়, অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়ার কারিগরী তত্ত্বাবধানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পকে সাধুবাদ জানিয়ে সভাপতি মো: সুজন মিয়া উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

এছাড়া মেস্টা ও কেন্দুয়া ইউনিয়নের গ্রাম পর্যায়ের উৎপাদক দলে এই প্রচারাভিযান সম্পর্কে সম্যক আলোচনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি