1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

দেখা মিলল আট লক্ষ বছর আগের ফসিল আকার গাছ

লাইভ নিউজ বিডি২৪ ডেক্স-
  • আপডেট করা হয়েছে সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫৫ বার পড়া হয়েছে

দেখা মিলল আট লক্ষ বছর আগের ফসিল আকার গাছ

 

লাইভ নিউজ বিডি২৪ ডেক্স-

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ফসিল আকারে গাছটি পাওয়া গেছে। গাছটির উচ্চতা ৭২.২ মিটার বা প্রায় ২৩৭ ফুট। ভেঙ্গে পড়ার আগে উচ্চতা ছিল ১০০ মিটার বা ৩২৮ ফুট। গাছটি প্রাগৈতিহাসিক। বয়স আট লক্ষ বছর। সংবাদ টা দেখার পর থেকেই মাথায় ঘুরছে আট লক্ষ বছর আগে পৃথিবী কেমন ছিল? প্রেম আশেপাশে থাকলে জিগ্যেস করলেই গড়গড় করে বলে দিতো। কিন্তু ভোর পাঁচটা বাজে। পরিবেশ বিজ্ঞানে যতোটুকু পড়েছিলাম তখন তুষার যুগে শেষ হয়ে প্রকৃতি একটা ট্রানজিশনে যাচ্ছে। থাইল্যান্ডে ট্রপিক্যাল আবহাওয়া। কিন্তু এই বিশাল গাছটি কেন ভেঙ্গে মাটি চাপা পডলো? তারপর যোগসূত্র খুঁজে পেলাম। ৭.৯ লক্ষ বছর আগে লাওস- কম্বোডিয়া এলাকায় একটি বড উল্কাপিন্ড আঘাত হানে যাতে পৃথিবীর দশ শতাংশ ঘন ধুলার আবরণে ঢেকে যায়। হয়তো তখন ভেঙ্গে পড়েছে গাছটি।
দূর কল্পনায় সেই প্রগৈতিহাসিক সময়টা ভাবতে ভাবতে অদ্ভূত রকমের অনুভূতি হয়। এই পৃথিবীতে মানুষেরও আগে ডাইনোসর বাস করতো, তারাও উল্কাপিন্ডের আঘাতে বিলুপ্ত হয়ে গেছে। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন প্রতি সাত থেকে আট লক্ষ বছর পর পর বড় কোন উল্কাপিন্ড আঘাত করেছে পৃথিবীকে। নজরও রাখা হচ্ছে এরকম বড় বড় কয়েকটার দিকে। আবার যে আঘাত হানবে না তার নিশ্চয়তা নাই।
ভাবতে ভাবতে মনে হলো, ধুত, আজ শনিবার, ছুটির দিন। এসব না ভেবে আরেকটু ঘুমিয়ে নিই!

সেজান মাহমুদ
সেপ্টেম্বর ২৩, ২০২৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি