1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

Reporter Name
  • আপডেট করা হয়েছে বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৮০৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

 

সিলেট ব‍্যুরো।

গতকাল ১৯ ডিসেম্বর ২০২৩ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন।
পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও পরবর্তি প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে, অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি