1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে ৯৭,৪৭১ কোটি টাকা ব্যয়ে মোট ১৫৭ প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন-

মোঃ খোরশেদ আলম ময়মনসিংহ ব্যুরো প্রধান।
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৫৭৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে ৯৭,৪৭১ কোটি টাকা ব্যয়ে মোট ১৫৭ প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন-

 

মোঃ খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।

১৪.১১.২০২৩ ইং তারিখ রোজ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে ৯৭,৪৭১ কোটি টাকা ব্যয়ে মোট ১৫৭ প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

জেলা প্রশাসক জামালপুর এর সম্মেলন কক্ষে সংযুক্ত হয়ে উক্ত অনুষ্ঠান সক্রিয় ভাবে উপভোগ করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস, স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, রাজস্ব) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে জামালপুর জেলা আজ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো।

ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক মহোদয় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের ঘরের মালিকানা দলিল ও সার্টিফিকেট হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি